
বার্তা সংস্থা ইকনা: পবিত্র রজব মাসের প্রথম শুক্রবার দিবাগত রাতকে ‘লাইলাতুল রাগায়িব’ নামকরণ করা হয়েছে। আর এ রজনী উপলক্ষে ইরানের বিভিন্ন শহরের মসজিদে বিশেষ আমলের ব্যবস্থা করা হয়েছে।
ইরানের অন্যান্য মসজিদের মত তেহরানে শাহ আব্দুল আজিম আল হাসানীর (আ.) পবিত্র মাযারে দোয়া কুমাইল সহ বিশেষ আমল পালন করা হবে।
দোয়া কুমাইল পাঠের পর কুরআনের তাফসিরের আলোকে বিশেষ সভায় বক্তৃতা পেশ করবেন আয়াতুল্লাহ মুহাম্মাদী রেই শাহরী এবং রাত ১২টা এ পবিত্র রজনী উপলক্ষে বিশেষ আমল শুরু হবে।
লাইলাতুল রাগায়িব হচ্ছে মনের আশা আকাঙ্ক্ষা পুড়নের রজনী। এ রাত্রে মহান আল্লাহ তার বন্দাদের গুনাহ ক্ষমা করেন।
এ রাত্রের বিশেষ আমল সমূহ হচ্ছে:
১। রোজা রাখা।
২। সন্ধ্যার আগে গোসল করে সাদা কাপড় পরিধান করা এবং সুগন্ধি ও আতর ব্যবহার করা।
৩। দুই রাকয়াত করে ৬টি (মোট ১২ রাকয়াত) নামাজ আদায় করা। এ ১২ রাকয়াত নামাজ মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে পড়তে হবে।
3190942