
বার্তা সংস্থা ইকনা: আফ্রিকার হিউম্যান রাইটস ওয়াচের গবেষক লুইস মাচ জানান: মধ্য আফ্রিকার এন্ট্রি বলাকা নামক উগ্র খ্রিষ্টান দলের সদস্যরা মুসলিম অধিবাসীদের বন্দি ও শিশুদের হত্যা সহকারে মুসলিম নারীদেরকে যৌন দাসত্বের জন্য বন্দি করছে।
লুইস বলেন: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ও মধ্য আফ্রিকান কর্তৃপক্ষ সহায়তায় বন্দি মুসলমানদের একটি দলকে মুক্ত করা হয়েছে। তবে উগ্র সন্ত্রাসীদের গ্রেফতার করে অন্যান্য মুসলমানদের মুক্ত করতে হবে।
খ্রিষ্টান জঙ্গিরা মধ্য আফ্রিকার মুসলমানদের ২০১৩ সালের শেষের দিক থেকে বন্দি ও গণহত্যা করে আসছে।
জাতি সংঘের প্রতিবেদন অনুযায়ী, এন্ট্রি বলাকার সন্ত্রাসীরা মুসলমানদের বাসগৃহে হামলা চালিয়ে তাদের বন্দি ও হত্যা করে তাদের সকল সম্পদ লুট করে নিচ্ছে।
এছাড়াও এ গ্রুপের সদস্যর মুসলমানদের অপহরণ, যন্ত্রণা, নির্বিচারে আটক ও মুসলিম নারীদেরকে ধর্ষণ করছে বলে জানিয়েছে জাতি সংঘ।
এন্ট্রি বলাকার অত্যাচারে অনেক মুসলমানেরা নিজের গৃহ ছেরে পশ্চিমাঞ্চলীয় শহরে পালিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকেই তাদের ফাঁদে পরছে এবং অনেকই শোচনীয় অবস্থায় বসবাস করছে।
3210124