IQNA

কোয়েটায় শিয়া যায়েরদেরকে হত্যার নিন্দায় পাক প্রধানমন্ত্রী

17:22 - April 28, 2015
সংবাদ: 3224305
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের কোয়েটা অঞ্চলে ৩ জন শিয়া যায়েরদেরকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং এদেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্ম ভিত্তিক দল ও সংগঠন।


বার্তা সংস্থা ইকনা : পাকিস্তানের কোয়েটা অঞ্চলে ৩ জন জায়ের (যেয়ারতকারী) হত্যার তীব্র নিন্দা জানিয়ে, এ ঘটনার সাথে জড়িতদেরকে আটকের প্রত্যয় ব্যক্ত করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বেলুচিস্তানের শিয়া কনফারেন্সের সভাপতি, তাকফিরি সন্ত্রাসীদের কর্তৃক গতকাল ৩ জন শিয়া যায়ের হত্যার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে সরকারের প্রতি আহবান জানান।

সৈয়দ দাউদ আগা তার বিবৃতিতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সরকারের নীতির সমালোচনা করে বলেন : একদিকে সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবী করে, অন্যদিকে বেলুচিস্তান রাজ্যের কোয়েটা অঞ্চলে সন্ত্রাসী দলগুলো অবাধে তত্পরতা চালায় এবং কেউই তাদের বাধা হয়ে দাঁড়ায় না।

বলাবাহুল্য, গতকাল ২৭শে এপ্রিল (সোমবার) ইরান সীমান্তের উদ্দেশ্যে রওনা হওয়া ঐ ৩ শিয়া যায়েরকে হত্যা করে তাকফিরি সন্ত্রাসীরা। তারা যেয়ারতের উদ্দেশ্যে ইরানের যাচ্ছিলেন।# 3221976

captcha