IQNA

বিনামূল্য পাওয়া যাচ্ছে আইওএস কুরআনিক সফটওয়্যার

23:52 - May 01, 2015
সংবাদ: 3239042
আন্তর্জাতিক বিভাগ: নুর নামক ইসলামী বিজ্ঞান কম্পিউটার রিসার্চ সেন্টারের পক্ষ থেকে মোবাইল ও ট্যাবলেটের জন্য কুরআনিক সফটওয়্যার প্রকাশ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের আরবি টেক্সট ও একই সাথে বেশ কয়েকটি ভাষায় অনুবাদ প্রদর্শন সহ উক্ত কুরআনিক সফটওয়্যারটি প্রকাশ হয়েছে এবং আগ্রহী ব্যক্তি মণ্ডলী ইন্টারনেট থেকে এ সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এ কোরআনটি প্রদর্শনের জন্য ৪.৩ IOS অপারেটিং সিস্টেমের প্রয়োজন রয়েছে।
এ সফটওয়ারটি ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারীরা তালিকা নির্মাণ এবং আয়াতের অনুসন্ধান করতে পারবেন। এছাড়াও পবিত্র কুরআনের সকল সূরার নাম, আয়াত শেয়ার করার ক্ষমতা, তাফসির ও অনুবাদের টেক্সট, ডাউনলোড, বিভিন্ন আয়াত নির্বাচন করা, অন্যতম কারির অডিও কুরআন তেলাওয়াত এবং দৃশ্যত ভিডিও গাইড সহ অন্যান্য সুবিধা রয়েছে।

আগ্রহী ব্যক্তি মণ্ডলী এখানে ক্লিক করে সফটওয়ারটি সংগ্রহ করতে পারবেন।
3235919

captcha