IQNA

ইয়েমেনে সৌদি আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘের কার্যালয়ের সামনে মিছিল

20:50 - May 02, 2015
সংবাদ: 3244102
আন্তর্জাতিক বিভাগ : ইয়েমেনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভার পূর্বে জাতিসংঘের সদর দপ্তরের সামনে শত শত মানুষ সমবেত হয়ে সৌদি আগ্রাসনের প্রতিবাদ এবং আলে সৌদ ও যুদ্ধ বিরোধী বিভিন্ন শ্লোগান প্রদান করেছে।


বার্তা সংস্থা ইকনা : গতকাল শুক্রবার নিউইয়র্কে জরুরী ভিত্তিতে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘের মহাসচিবের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ‘জাফরি ফ্লাটম্যানে’র ইয়েমেনের বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপনের কথা ছিল।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ইয়েমেনিদের সহযোগিতায় অনুষ্ঠিত এ মিছিলে আবাল-বৃদ্ধ-বনিতাসহ যুক্তরাষ্ট্রের মুসলমান ও যুদ্ধ বিরোধীরাও অংশগ্রহণ করে।

সৌদি ও যুদ্ধ বিরোধী বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করে জনতা। তাদের হাতে প্লেকার্ডসমূহে লেখা ছিল ‘শিশু হত্যাকারী আলে সৌদ’, ‘সালমান তোমার হাত ইয়েমেনিদের রক্তে রঞ্জিত’, ইত্যাদি শ্লোগান। তারা এ মিছিলে অনতি বিলম্বে আগ্রাসন বন্ধ এবং শান্তিপূর্ণভাবে এ সংকটের অবসানের দাবী জানায়।

উল্লেখ্য, দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মিছিল জামাতের সাথে নামায আদায় এবং জাতিসংঘে সৌদি প্রতিনিধির কার্যালয়ে যেয়ে সমাপ্ত হয়।



3240054

সূত্র : আল-মায়াদিন চ্যানেলের ওয়েব সাইট

captcha