
বার্তা সংস্থা ইকনা : বর্ণবাদী আচরণের প্রতিবাদে জানাতে আসা ইহুদিরা পুলিশের হামলার শিকার হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০০ ইহুদি জায়নবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী ‘বেনিয়ামিন নাতানেয়াহু’র কার্যালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়।
এ সময় বিক্ষুব্ধ ইহুদি ও পুলিশের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহারের মাধ্যমে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে জবাবে পুলিশের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে থাকে বিক্ষুব্ধ ইহুদিরা।
এ ঘটনায় ২ দুজনকে আটক করা হয়েছে এবং বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে আহত হয়েছে ৩ পুলিশ।
3237950
সূত্র : ফরাসী বার্তা সংস্থা