IQNA

ইস্তাম্বুলে হযরত আলী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ মাহফিল

18:13 - May 03, 2015
সংবাদ: 3249542
আন্তর্জাতিক বিভাগ : মাওলায়ে মুত্তাকিয়ান হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে আনন্দ মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে।


বার্তা সংস্থা ইকনা : হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আড়ম্বর এক আনন্দ মাহফিল আয়োজিত হয়েছে ইস্তাম্বুলের মারমারাহ অঞ্চলের ‘বাগজি লার’ এলাকায়। আজ রোববার (৩ মে) এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় দুপুর ২ টায় ‘ইমাম আলী (আ)’ মসজিদ এ মাহফিল অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বলাবাহুল্য, ইমাম আলী (আ.) মসজিদের ধর্ম বিষয়ক পরিষদ আহলে বাইত (আ.) এর ভক্তদেরকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান জানিয়েছে।



3246145

সূত্র : যায়নাবিয়া মসজিদের ওয়েব সাইট

captcha