IQNA

সুইজারল্যান্ডে মুসলমানদের কবরের অবমাননা

22:27 - May 05, 2015
সংবাদ: 3259530
আন্তর্জাতিক বিভাগ: সুইজারল্যান্ডের লুজান প্রদেশের ‘মুনটাভা’ শহরের কবরস্থানে মুসলমানদের অত্যন্ত ১০টি কবরের অবমাননা করেছে ইসলাম বিদ্বেষীরা।

বার্তা সংস্থা: এ কবরস্থানের মুসলমানদের কবরের উপর রক্ষিত পাথরে ভাঙ্গা ক্রুশের চিহ্ন একেছে ইসলাম বিদ্বেষীরা। উক্ত করবস্থানে খ্রিষ্টান ও মুসলমানদের মৃত ব্যক্তিদের কবর দেওয়া হয়। ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের কবর লক্ষ্য করে ভাঙ্গা ক্রুশের চিহ্ন একে কবরের অবমাননা করেছে।
লুজান পুলিশ জানিয়েছে, সে সকল কবরের ওপর আরবি লেখা ছিল, সে সকল করবকেই লক্ষ্য করে এ অবমাননাকর কাজ করেছে ইসলাম বিদ্বেষীরা।
এ ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
3258295

captcha