
বার্তা সংস্থা ইকনা : ইসলামি প্রতিরোধ আন্দোলনের সমর্থক ওলামা পরিষদের সভাপতি শাইখ মাহের হামুদ গতকাল লেবাননের সাইদা শহরের ‘আল-কুদস’ মসজিদে প্রদত্ত জুমআর খোতবায় এ কথা উল্লেখ করে বলেন, তাকফিরিরা তাদের কৃতকর্মের শাস্তি পাবে; বিশেষতঃ যখন তারা ইসলামি প্রতিরোধ আন্দোলনের সৈন্যদের উপর হামলা চালাবে।
লেবাননের জনগণের উচিত সীমান্তবর্তী উরসাল ও আল-কালামুন অঞ্চলে তাকফিরিদের সাথে যুদ্ধে হিজবুল্লাহর পাশে থাকা। আর যারা হিজবুল্লাহ’র এ অভিযানকে বিপজ্জনক বলে আখ্যায়িত করে তাদের মন্তব্য ভিত্তিহীন।
তিনি বলেন : অনেকে যে, হিজবুল্লাহকে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে জ্ঞান করে -এটা হাস্যকর। যেভাবে ইয়েমেনেও যে কোন উপায়ে আনসারুল্লাহ’র ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা এবং আলে সৌদের আগ্রাসনের প্রতি সমর্থন দেয়া হচ্ছে।
3274423
সূত্র : আল-আহদ