IQNA

পরিত্যক্ত গির্জা পরিবর্তন হয়ে মসজিদে রূপান্তর

22:23 - May 12, 2015
সংবাদ: 3294192
আন্তর্জাতিক বিভাগ: ইতালির ‘ভেনিস’ শহরে একটি পরিত্যক্ত ক্যাথলিক গির্জার স্থানে মসজিদ নির্মাণ করা হয়েছে।

বার্তা  সংস্থা ইকনা: ইতালির ভেনিস শহরের স্থানীয় কর্তৃপক্ষের মতবিরোধী থাকা সত্ত্বেও এ শহরের মুসলমানদের ক্রমাগত প্রচেষ্টার পর ক্যাথলিক গির্জার স্থানে মসজিদ নির্মাণ করা হয়েছে। এ গির্জাটি প্রায় ৪০ বছর যাবত পরিত্যক্ত অবস্থায় ছিল।
ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে ২৯ টি দেশের জনগণ জীবনযাপন করছে। সাম্প্রতিক বছরগুলোয় এ পর্যটন শহরে বেশ কিছু জমি ক্রয় করেছে আরবরা।
এ পরিত্যক্ত গির্জাটি মসজিদে রূপান্তর পরিকল্পনায় ভেনিস শহরের মুসলমান ও আইসল্যান্ডের এক কোম্পানি সহযোগিতা করেছে। এছাড়াও এ মসজিদ পুন:নির্মাণের তত্ত্বাবধানে সুইস শিল্পী ‘ক্রিস্টোফার পাশিল’ নিয়োজিত ছিলেন।
পূর্বে এ মসজিদটি পরিত্যক্ত গির্জা হিসেবে বিবেচিত হয়। মসজিদ হওয়ার ফলে এ শহরের মুসলমানেরা পরিদর্শন এবং নামাজ আদায় করার জন্য এ মসজিদ ভিড় জমাচ্ছে। এ মসজিদে আরবি ও ইসলামী সজ্জায় সজ্জিত করা হয়েছে।
আইসল্যান্ড সংখ্যালঘু মুসলিম প্রধান ‘ইব্রাহীম সাফিরীর অগানারসুন’ এ মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এটা মুসলমানদের জন্য একটি বিরাট সাফল্য।
3290889

captcha