IQNA

লন্ডনে শিক্ষার্থীদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ

17:55 - June 15, 2015
সংবাদ: 3314811
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন রমজান মাস উপলক্ষে লন্ডনের পূর্বাঞ্চলীয় বার্কলি প্রাথমিক বিদ্যালয়ে সকল মুসলিম শিক্ষার্থীদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্কুল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা ইকনা: স্কুল কর্তৃপক্ষ সকল মুসলিম শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট চিঠি পাঠিয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করে। আর এর ফলে সেদেশের মুসলমানেরা প্রতিবাদ জানিয়ে বলেছে, স্কুল কর্তৃপক্ষের উচিত ধর্মীয় বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সমর্থন করা।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, রোজা রাখার ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। আর এ জন্য রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বার্কলি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও লন্ডনের আরও তিনটি স্কুলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গ্রেট ব্রিটেন ইসলামী সোসাইটি এ সিদ্ধান্তের প্রতিবাদে বলেছে: স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের ধর্মে যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এ জন্য স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপ করার কোন প্রয়োজন নেই।
এ সোসাইটি গুরুত্বারোপ করে বলেন: যে সকল ব্যক্তি রোজা রাখার ক্ষেত্রে অক্ষম ইসলাম ধর্মে তাদের ব্যাপারেও বিস্তারিত বর্ণনা করেছে।
গ্রেট ব্রিটেন ইসলামী সোসাইটির প্রধান আমরুল হামদুন, স্কুল কর্তৃপক্ষের এ পদক্ষেপের প্রতিবাদ করে বলেন: পিতা-মাতা তাদের সন্তানকে রোজা রাখার প্রতি উৎসাহিত করবে এবং স্কুল কর্তৃপক্ষের উচিত ধর্মীয় বিষয় শিক্ষার্থীদের পিতামাতাকে সমর্থন করা।
3314179
 

captcha