
বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ঈদুল ফিতরের নামাজকে বিদয়াত বলে ঘোষণা দিয়েছে। আর এ অজুহাতে তাদের নিয়ন্ত্রিত এলাকা সমূহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
বার্তা সংস্থা ইকনা: আইএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, হযরত মুহাম্মাদ (সা.) ঈদুল ফিতরের নামাজ আদায় করতেন না। আর সে জন্য এ নামাজ আদায় করা বিদয়াত বলে ঘোষণা দিয়েছে।
ইরাকের নেয়নাওয়া প্রদেশের ডেমোক্র্যাটিক পার্টির কর্তৃপক্ষ এসমত রজব এ খবর জানিয়েছেন। তিনি বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল গুরুত্বারোপ করে জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজের জন্য কোন মুসলমান যেন মসজিদে না আসে। কারণ ঈদুল ফিতরের নামাজ বিদয়াত। আর এ জন্য এ নামাজ সংগঠিত হওয়া ঠিক নয়।
এসমত রজব বলেন: এ গ্রুপ দাবী করেছে যে, হযরত মুহাম্মাদ (সা.) ঈদের নামাজ আদায় করতেন না। আর এ জন্য এ নামাজ আদায় করা বিদয়াত।
আইএসআইএলের নিয়ন্ত্রিত এলাকায় স্থানীয় জনগণদের হুশিয়ার করে বলেছে, যদি কেহ এ নির্দেশের অমান্য করে তাহলে সশস্ত্র বাহিনী তাকে উপযুক্ত শাস্তি প্রদান করবে এবং যদি কোন খতিব এ নামাজ আদায়ের জন্য মসজিদে আসে তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে।
3326856