IQNA

মসজিদুল আকসায় সহস্রাধিক মুসলমানের এ’তেকাফ

15:00 - July 13, 2015
সংবাদ: 3327653
আন্তর্জাতিক বিভাগ: দখলদার ইসরাইলের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদুল আকসায় ফিলিস্তিনের সহস্রাধিক মুসলমান এ’তেকাফে বসেছেন।

বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরের মত চলতি বছরেও ফিলিস্তিনের বিভিন্ন শহর থেকে সহস্রাধিক মুসলমান এ’তেকাফের জন্য মসজিদুল আকসায় উপস্থিত হয়েছেন।
দখলদার ইসরাইলের সামরিক বাহিনী শত চেষ্টা করেও ফিলিস্তিনি মুসলমানদের এ’তেকাফে বাধা সৃষ্টি করতে পারেনি। মুসলমানেরা নিজেদের জীবনকে উপেক্ষা করে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদুল আকসায় এসে এ’তেকাফে বসেছেন।
বলাবাহুল্য, যায়নবাদীরা গত বছরেও এ সময় জেরুজালেমে প্রবেশের সকল পথ অবরুদ্ধ করে রেখেছিল এবং ফিলিস্তিনির পশ্চিম তীরে অধিবাসীদের জেরুজালেমে প্রবেশ বাধা সৃষ্টি করেছিল এবং মসজিদুল আকসায় প্রদেশের জন্য বয়সের সীমাবদ্ধতা জারি করেছিল।
3326924

captcha