
বার্তা সংস্থা ইকনা: আজ (মঙ্গলবার) প্রেসিডেন্ট রুহানি ও তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা ইরানি আলোচক দলকে ধন্যবাদ জানান।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দীর্ঘ ১৮ দিন আলোচনা শেষে ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু ইস্যুতে পূর্ণাঙ্গ চুক্তি করতে সক্ষম হয়েছে। এ চুক্তির ফলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বিনিময়ে ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করতে হবে। তবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অব্যাহত রাখতে পারবে। এছাড়া, চুক্তি অনুসারে- ইরান একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাবে।
আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে যৌথ পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে এবং তা আনুষ্ঠানিক ডকুমেন্টে পরিণত হবে। আইআরআইবি
3328203