IQNA

পাকিস্তানে পবিত্র কুরআনের দুর্লভ পাণ্ডুলিপির প্রদর্শনী

23:44 - July 15, 2015
সংবাদ: 3328721
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের করাচী শহরে জাতীয় জাদুঘরে পবিত্র কুরআন শরিফের বিরল এবং দুর্লভ পাণ্ডুলিপির সমন্বয়ে ১৪ই জুলাই প্রদর্শনী শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য কুরআন শরিফের ৫০টিরও অধিক দুর্লভ পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে।
পাকিস্তানের করাচী শহরে সিন্ধু প্রদেশে অবস্থিত। এ প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শর্মিলা ফারুকী এ প্রদর্শনীর খবর জানিয়েছেন। তিন বলেন, এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সিন্ধু প্রদেশের জাতীয় যাদুঘরে কুরআন শরিফের বিরল এবং দুর্লভ পাণ্ডুলিপি রাখা হয়েছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: কুরআন শরিফের এ সকল পাণ্ডুলিপি পাকিস্তানের অন্য কোথাও পাওয়া যাবে না।
ফারুকী বলেন: পাকিস্তানের ওলামা, শিক্ষার্থী এবং গবেষকদের নিকট থেকে এ সকল দুর্লভ কুরআন শরিফ সংগ্রহ করা হয়েছে।
পবিত্র কুরআন শরিফের বিরল এবং দুর্লভ পাণ্ডুলিপির সমন্বয়ে উক্ত প্রদর্শনী পাকিস্তানের জাতীয় জাদুঘরে টানা দুই সপ্তাহ অব্যাহত থাকবে।
3328311
 

captcha