
বার্তা সংস্থা ইকনা: ভারতের বেরিলির ওলামা দারগাহ আয়লা নতুন ফতোয়ার মাধ্যমে সন্ত্রাসীদের জন্য জানাজার নামাজ হারাম ঘোষণা করেছেন।
এ ফতোয়ার এসেছে: সন্ত্রাসী এবং অশুভ লোক যারা জনগণের জান এবং সম্পত্তির জন্য হুমকি স্বরূপ তাদের মৃত্যু দেহের জন্য জানাজার নামাজ পড়া হারাম এবং তাদেরকে জানাজার নামাজ ব্যতীতই দাফন করতে হবে।
ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসের বৃদ্ধি রোধের উদ্দেশ্যে এ ফতোয়া জারি করা হয়েছে।
এছাড়াও সুন্নি ওলামা দারগাহ আয়লা মুসলমানদের ফেতরার অর্থকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানের আহ্বান জানিয়েছেন।
3334963