IQNA

18:51 - August 02, 2015
সংবাদ: 3338074

চীনা যুবকদের পছন্দের ধর্ম ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক: নতুন এক গবেষণায় দেখা গেছে চীনে দ্রুত বর্ধনশীল এবং যুবকদের কাছে পছন্দের ধর্মের তালিকায় রয়েছে ইসলাম।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, অন্যান্য ধর্মে তুলনায় ইসলাম ধর্মে প্রতি বেশী আকৃষ্ট হচ্ছে চীনের যুবকরা।
এ প্রতিবেদনটি প্রকাশ করেছে চীনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদের সাথে সম্পর্কিত শিক্ষা ও গবেষণা সেন্টার।
চীনের ৩১টি প্রদেশের ৪৩৮২ টি ধর্মীয় স্থান হতে এ জরিপ সংগ্রহ করা হয়েছে এবং এ প্রতিবেদনটি সম্পন্ন করতে দুই বছর সময় লেগেছে।
এ গবেষণায় পরিলক্ষিত হয়েছে, প্রটেস্টান্ট খ্রিস্টান অনুসারীদের গির্জার সংখ্যা সেদেশে সবচেয়ে বেশী। অথচ সেদেশের অধিকাংশ জনগণই বৌদ্ধ।
তবে চীনের অধিকাংশ যুবকরা (৩০ বছরের নীচে) ইসলাম ধর্মের প্রতি অকৃষ্ট হচ্ছে। সেদেশে মুসলিম যুবকের সংখ্যা ২২.৪ শতাংশ এবং ক্যাথলিক যুবকদের সংখ্যা ২২ শতাংশ।
চীনের এক মুসলিম গবেষক জানিয়েছে, আশকরা যাচ্ছে ২০৩০ সালের মধ্যে চীনে মুসলমানের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যাবে।
3337568

captcha