
পর্যালোচনা কমিটিতে কাজ করার জন্য স্বেচ্ছায় ২৪ জন সদস্য নিজেদের নাম ঘোষণা করেছিলেন। তবে, সংসদের উন্মুক্ত অধিবেশনে আজ (বুধবার) ভোটের মাধ্যমে কমিটির এসব সদস্যকে নির্বাচন করা হয়। ইরানের জাতীয় সংসদ নাকি সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ পরমাণু সমঝোতা অনুমোদন করবে তা নিয়ে যখন বিতর্ক চলছে তখন এই কমিটি গঠন করা হলো।
কমিটির অনত্যম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন ফার্স্ট ডেপুটি স্পিকার মোহাম্মাদ হাসান আবু তোরাবি-ফার্দ, হোসেইন নাকাভি হোসেইনি, ইসমাইল কাউসারি এবং ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান আলউদ্দিন বোরুজেরদি। পরমাণু ইস্যুতে সমঝোতা হওয়ার এক সপ্তাহ পর গত ২১ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সংসদে উপস্থিত হয়ে সমঝোতার একটি কপি সংসদ সদস্যদের কাছে হস্তান্তর করেন