
বার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষী ওয়াচ গ্রুপ জানিয়েছে: বিগত কয়েক বছরে গ্রীসের মুসলমানদের ওপর হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
২০১২ সালে ইসলাম বিদ্বেষী ডানপন্থী দল ‘গোল্ডেন ডন’এর কর্মতৎপরতার ফলে গ্রীসে ইসলাম বিদ্বেষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গ্রীসে ইসলাম বিদ্বেষীরা গত রবিবার পশ্চিমাঞ্চলীয় তারাস শহরের একটি মসজিদে হামলা চালিয়েছে। গ্রীসের অধিকাংশ মুসলমানেরা এ শহরে বসবাস করে।
গ্রীসের অপর একটি শহর কামুটিনি। এ শহরে প্রায় ৫০ হাজার মুসলমান জীবন যাপন করে। গত শুক্রবারে এ শহরের ‘ইনি’ মসজিদে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। কিন্তু তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
এছাড়াও ইসলাম বিদ্বেষীরা চলতি বছরের এপ্রিল মাসে কামুটিনি শহরের সর্ববৃহৎ মসজিদে আগুন লাগিয়েছে এবং এ মসজিদের একাংশ ধ্বংস করেছে।
গত বছর অক্টোবর মাসে এথেন্সের একটি ইসলামিক স্টাডিজ সেন্টারে হামলা চালিয়ে এ সেন্টারের ব্যাপক ক্ষতি করে ইসলাম বিদ্বেষীরা।
3384395