ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা)-এর প্রতিবেদন অনুসারে, ফ্রান্স ২৪-এর উদ্ধৃতিতে জানা যায়: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দশ হাজারেরও বেশি পাকিস্তানি শিয়া নাগরিককে দেশ থেকে বহিষ্কার করেছে। শুধু বহিষ্কার নয়, তাদের সকল সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং দীর্ঘ বছরের কঠোর পরিশ্রমে অর্জিত সম্পদ জব্দ করে তাদেরকে একেবারে খালি হাতে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

সুরভি গুপ্তা, নিউ লাইন্স ম্যাগাজিনের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের সম্পাদক বলেন: “আমিরাত এই শাস্তিমূলক পদক্ষেপে ১৫ হাজার শিয়া পাকিস্তানিকে বহিষ্কার করেছে, যারা গত দুই দশক ধরে সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের ঘর মনে করে বসবাস করছিলেন।”
এই ঘটনা আবুধাবি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনার ফলস্বরূপ ঘটেছে বলে মনে করা হচ্ছে। 4350100#