
বার্তা সংস্থা ইকনা: ইরাকের টেলিভিশন চ্যানেল “হুনা বাগদাদ" সঙ্গে একটি সাক্ষাতকারে দেশটির জয়েন্ট অপারেশনস কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার ‘ইয়াহিয়া রাসুল’ বলেন: তাকফিরি কফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নেতা ‘আবু বকর আল বাগদাদি’র অবস্থা এখনো অস্পষ্ট। তবে বিমান হামলার ফলে তার অবস্থা বর্তমানে অতি শোচনীয়।
এছাড়া এ টেলিভিশন চ্যানেলে আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলের ‘আল কায়েম’ নামক অঞ্চলের প্রত্যক্ষদর্শীরা বলেছেন: গতকাল আকাশ পথে ইরাকি সৈন্যদের হামলার ফলে আবু বকর বাগদাদি গুরুত্বর আহত হয়েছে।
ইরাকে মিডিয়া স্টাফ এক বিবৃতিতে ঘোষণা করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকি বিমান বাহিনী হামলা এ হামলা চালায়।
আল কারাবিলাহ নামক অঞ্চল যাওয়ার সময় আবু বকর বাগদাদির গাড়িবহরে এ হামলা চালায় বিমান বাহিনী। আইএসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ অঞ্চলে জরুরী বৈঠক হওয়া কথা ছিল।
আল কারাবিলাহ অঞ্চলে আইএসের ঘাটিতেও ইরাকের বিমান বাহিনী বোমা বর্ষণ করে। এ হামলার ফলে আইএসের বেশ কিছু ঊর্ধ্বতন সদস্য নিহত হয়েছে।
এদিকে ইরাকের প্রত্যক্ষদর্শীরা বলেছেন: ইরাকের বিমান বাহিনীর হামলার ফলে আইএসের বেশ কিছু ঊর্ধ্বতন সদস্য নিহত হয়েছে তবে নিহতদের মধ্যে আবু বকর বাগদাদি ছিলনা।
গত মার্চ মাসে আনবার প্রদেশে ইরাকের বিমান বাহিনীর হামলার ফলে বাগাদাদি আহত হলে তার দলের পক্ষ থেকে দলনেতা হিসেবে ‘আবুল আলাউল আফারি’কে নির্ধারণ করা হয়েছিল।
খলিফা বাগদাদি’র গাড়িবহরে ইরাকি সেনাবাহিনীর হামলা
আন্তর্জাতিক ডেস্ক: আল আনবার প্রদেশে যাওয়ার পথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নেতা ‘আবু বকর আল বাগদাদি’র গাড়িবহরে হামলা চালিয়েছে ইরাকি সেনাবাহিনীরা।
বার্তা সংস্থা ইকনা: বাগদাদি আল-আনবার প্রদেশে আইএসআইএলে’র একটি বৈঠকে যোগ দেবে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকি বিমান বাহিনী হামলা চালায়। যেখানে বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল সেখানেও বিমান থেকে বোমা হামলা চালানো হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্গত ‘আস-সাকুর’ তথ্য সংস্থা ও সেদেশের জয়েন্ট অপারেশনস কমান্ড এবং বিমান বাহিনী, সন্ত্রাসী আবু বকর বাগদাদির গাড়িবহর এবং তার বৈঠকের জন্য নির্দিষ্ট স্থান ধ্বংস করতে সফল হয়েছে।
‘আস-সাকুর’ তথ্য সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন: আল রামাদির পশ্চিমাঞ্চলে অবস্থিত আল কারাবিলাহ নামক অঞ্চল পার হওয়ার সময় বাগদাদির গাড়িবহর হামলা চালায় ইরাকের বিমান বাহিনীর সৈন্যরা।
ইরাকের সামরিক বাহিনী আল বাগদাদির বৈঠকের স্থানে বোমাবর্ষণ করেছে। এ হামলার ফলে আইএসআইএল’র বেশ কয়েকজন সিনিয়র সদস্য নিহত হয়েছে।
এ হামলায় আইএসআইএলের যে সকল সদস্য নিহত হয়েছে তাদের নাম অতি শীঘ্রই ঘোষণা করবে ‘আস-সাকুর’ তথ্য সংস্থা।
আল বাগদাদির সাথে ৭টি গাড়ি ছিল এবং ইরাকি সামরিক বাহিনীর হামলার ফলে এ ৭টি গাড়ি ধ্বংস হয়।