IQNA

পবিত্র মুহাররম মাস উপলক্ষে;

পরিবর্তন করা হলো ইমাম হুসাইন (আ.)এর মাযারের পতাকা

23:48 - October 14, 2015
সংবাদ: 3385738
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ভাই হযরত আব্বাস (আ.)এর মাযারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহাররম মাস উপলক্ষে ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ভাই হযরত আব্বাস (আ.)এর মাযারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরেও হিজরি সানের প্রথম মাস মুহাররম উপলক্ষে ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাযারের পতাকা পরিবর্তন করা হয়। পতাকা পরিবর্তনের সময় উপস্থিত সহস্রাধিক যায়েরগণ  ‘لبیک یا حسین’(লাব্বাইক ইয়া হুসাইন) বলে ইমামের সাথে বাইয়াত গ্রহণ করে।
3385730

captcha