IQNA

13:23 - July 02, 2021
সংবাদ: 3470235

পবিত্র কাবাঘর অবমাননাকর গেমসের বিরুদ্ধে আল আজহারের হুশিয়ারি

তেহরান (ইকনা): হিংসা ও ঘৃণার আহ্বান করা ফোর্টনাইট নামক এক কম্পিউটার গেমের সম্পর্কে আল-আজহার সকলকে সতর্ক করেছে।

পবিত্র কাবাঘর অবমাননাকর গেমসের বিরুদ্ধে আল আজহারের হুশিয়ারি

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফতোয়া সেন্টার বুধবার এক বিবৃতিতে ফোর্টনাইট গেমসের ব্যাপারে সতর্কবার্তা জারি করে বলেছে: এই গেমসটি শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি করবে। এছাড়াও এই বিদ্বেষমূলক গেমসে পবিত্র কাবাঘরের অবমাননা করা হয়েছে। 

এই ফতোয়া সেন্টার ঘোষণা করেছে: কম্পিউটার গেমসসমূহ বিশেষত ফোর্টনাইট গেমসে ঘৃণা, হত্যা সহিংসতা এবং আত্মহত্যার ঘটনাগুলির পুনরাবৃত্তি ঘটায়।

আল-আজহারের ফতোয়া সেন্টার জোর দিয়েছিল যে, ভিডিও গেমসে পবিত্র কাবা শরীফ ধ্বংসের টাস্ক অর্থাৎ কাবা শরীফ ধ্বংস করলেই যাওয়া যাবে পরবর্তী স্টেজে। আর এই গেমসের মাধ্যমে শিশুদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করবে।

অনলাইন ফতোয়া সেন্টর আরও বলেছে: ফোর্টনাইট গেমস আমাদের শিশুদের ধারণাকে অস্পষ্ট ও অন্ধকার করে দেয় এবং আর এভাবেই তাদের চোখের সামনে ইসলামের পবিত্র স্থান ধ্বংস করা হয়। বিশেষত পবিত্র কাবাঘর, আর এই কাবাঘরের দিকে মুখ করে আমরা প্রতিদিন আমাদের নামাজ আদায় করি। হজ মৌসুমে এই পবিত্র কাবাঘর তাওয়াফ করি। যা আমাদের জন্য উত্তম ও বরকতময় স্থান। এটি পৃথিবীতে নির্মিত প্রথম ঘর।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফতোয়া সেন্টার ফতোয়া জারির মাধ্যমে বলেছে: বিশ্বাসকে বিকৃত করা, ধর্মকে অবমাননা করা বা নাস্তিক্য ও নিন্দার আহ্বানের লক্ষ্যে যে সমস্ত গেমস সহিংসতা সৃষ্টি করে এবং ভুল ধারণার বিস্তার ঘটায় সেগুলি সম্পূর্ণরূপে হারাম। iqna

কাবাঘর ভাঙলেই যাওয়া যায় পরের স্টেজে, ভিডিও গেমস নিয়ে সতর্কতা
গেমপ্লেতে যেভাবে দেখানো হয়েছে কাবাঘরকে
captcha