তেহরান (ইকনা): ইরাকের নিরাপত্তা সূত্র সেদেশের রাজধানী বাগদাদের সাদর সিটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর জানিয়েছে।

বাগদাদের সাদর সিটির একটি মার্কেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য যে, সম্প্রতি মার্কিন সেনা সেদেশের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সৈন্যদের উপর হামলা চালিয়েছে। আর এই হামলার পর বাগদাদের নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে। iqna