IQNA

9:09 - July 03, 2021
সংবাদ: 3470241

বৈরুতে প্রবেশের চেষ্টাকালে ধ্বং'স হয়ে গেল ইসরায়েলের ৪ ড্রোন

তেহরান (ইকনা): দখলদার ইসরাইলের চারটি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে ড্রোনগুলোকে ধ্বংস করে হিজবুল্লাহর সেনারা।

বৈরুতে প্রবেশের চেষ্টাকালে ধ্বং'স হয়ে গেল ইসরায়েলের ৪ ড্রোন

ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে চারটি ইসরাইলি ড্রোন ধ্বংস করে হিজবুল্লাহর সেনারা। এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। এর বেশি কিছু জানায় নি এই সংবাদ চ্যানেল।

ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই লেবাননের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘন করে। আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার করে এর আগে সিরিয়াতেও হামলা চালিয়েছে তেল আবিব।

লেবানন সরকার সব সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে অবহিত করার পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবি জানিয়ে আসছে।

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ১৭০১ নম্বর ইশতেহারে বলা হয়েছে, ইসরাইল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না। কিন্তু ইসরাইল কোনো আন্তর্জাতিক আইন ও ইশতেহারকেই মেনে চলছে না।

captcha