IQNA

20:06 - July 10, 2021
সংবাদ: 3470294

প্রথম বরের মতো ফিলিস্তিনি পতাকা মিছিল + ভিডিও ও ছবি

তেহরান (ইকনা): ফিলিস্তিনের হাইফা প্রদেশের উম্মুল ফাহম শহরে প্রথমবারের মতো জেরুজালেমের জনগণের সমর্থনে এবং জায়নিবাদী সরকারের আগ্রাসনের নিন্দা জানিয়ে সেখানে বসবাসরত আরব নাগরিকরা ফিলিস্তিনের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।

প্রথম বরের মতো ফিলিস্তিনি পতাকা মিছিল + ভিডিও ও ছবি

উম্মুল ফাহাম শহরে শুক্রবার প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকাবাহী শোভাযাত্রায় শত শত আরব নাগরিক অংশগ্রহণ করেছেন।

জেরুজালেমের শাইখ জারাহ, সালওয়ান এবং আল-আকসা মসজিদের আশেপাশে ইহুদিবাদী ইসরাইলি পুলিশ মোতায়েন এবং জায়নিস্ট বসতি স্থাপনকারীদের ক্রমাগত হামলার প্রতিক্রিয়ায় এই পতাকাবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল।

এই প্রথম দখলকৃত অঞ্চলগুলির কোনও শহরে ফিলিস্তিনের পতাকা নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দখলকৃত অঞ্চলসমূহে বসবাসরত নেতাকর্মীরা সোচ্চার মিডিয়াকে প্রথম বারের মতো অনুষ্ঠিত এই পতাকাবাহী শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
নীচে এই শোভাযাত্রা এই ভিডিও প্রকাশ করা হল:

iqna

 

 
 
 
captcha