IQNA

0:03 - July 18, 2021
সংবাদ: 3470338

৬০ বারের বেশি গ্রেপ্তার হয়েও দমেননি যে ফিলিস্তিনি নারী

তেহরান (ইকনা): হানাদি হালাওয়ানি। তিনি একজন সংগ্রামী মুসলিম নারী। বর্বর ইহুদিবাদি ইসরায়েলি বাহিনীর হাতে ৬৩ বার গ্রেপ্তারের পর দমে যাননি তিনি।

৬০ বারের বেশি গ্রেপ্তার হয়েও দমেননি যে ফিলিস্তিনি নারী

হানাদি হলেন জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনের রোল মডেল। কয়েক সপ্তাহ আগেও ইসরাইলি দখলদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন এই অসমসাহসী ফিলিস্তিনি নারী।

দখলদার ইসরায়েলের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন ‘মুরাবিতাত’-এর নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইসরাইলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করা হয়েছে হানাদিকে।

জানা গেছে, বারবার গ্রেপ্তার ও নির্যাতন করেও বর্বর ইসরায়েলিরা তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি।

তার এমন আন্দোলনের কারণে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরায়েল সরকার। আটকের পর মুরাবিতাতের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরায়েলি বাহিনী।

এরপরও হানাদি হালাওয়ানি ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সবার নৈতিক ও আইনি সমর্থন চান। ইসলামী বিশ্বসহ মানবাধিকার সংগঠনের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েলিরা। আর বের হয়েই ইসলামের স্বার্থে আন্দোলন শুরু করেন হানাদি। সূত্র : মিডল ইস্ট মনিটর

captcha