IQNA

হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১০ ভাষায়

0:03 - July 18, 2021
সংবাদ: 3470339
হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১০ ভাষায়
তেহরান (ইকনা): আরাফার দিন, যেখানে সংস্কৃতি ও ভাষার ভিন্নতা সত্ত্বেও হাজিরা আল্লাহর ইবাদতবন্দেগী ও তার নৈকট্য লাভের জন্য একত্রিত হয় এবং আরাফার খুতবা শ্রবণ করেন।

এই খুতবাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিতে রাজকীয় সৌদি আরব সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে।

বাংলাসহ অন্য যে ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা তা হলো- ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।

দুই পবিত্র মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফার খুতবার তাৎক্ষনিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ (আর রিয়াসা আল আম্মা) জানিয়েছে, উক্ত খুতবা বিশ্বের এই দশটি ভাষায় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।

captcha