IQNA

16:10 - July 24, 2021
সংবাদ: 3470376

নাবলুসে সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত

তেহরান (ইকনা): নাবলুসের দক্ষিণাঞ্চলে দাখলদার ইসরাইলীদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষের ফলে শতাধিক মানুষ আহত হয়েছে।

নাবলুসে সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত

নাবলুসের দক্ষিণাঞ্চলীয় বিটা শহরে সংঘর্ষে দুই সাংবাদিকসহ কমপক্ষে ৩২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, সংঘর্ষে দুটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাবলুসের দক্ষিণাঞ্চলীয় বিটা শহরে বিগত কয়েক সপ্তাহ যাবত দখলদার ইসরাইলিদের সাথে ফিলিস্তিনিদের তীব্র সংঘর্ষের দৃশ্য পরিলক্ষিত হয়েছে।

ইহুদিবাদি ইসরাইলিরা নাবলুসের বিটা শহরের সাবিহ পর্বতের চূড়ায় জবরদখল করে নিজেদের বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়ার পর এই সংঘর্ষ তীব্রতর হয়। iqna

captcha