IQNA

21:43 - August 25, 2021
সংবাদ: 3470558

যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক: বাইডেন

তেহরান (ইকনা): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক।’

যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক: বাইডেন

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাইডেন এক বিবৃতিতে এ কথা বলেন। খবর বিবিসির।

জো বাইডেন বলেন, ‘তালেবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না।’

কাবুলে আইএসের হামলার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘কাবুল থেকে মার্কিন সেনা ও নাগরিকদের সরিয়ে আনার কাজ খুব শিগগিরই শেষ হবে। কারণ আফগানিস্তানে আইএসের হুমকি বাড়ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে।

captcha