IQNA

18:58 - September 01, 2021
সংবাদ: 3470594

লন্ডনে মহররম মাসের দ্বিতীয় দশ দিনের শোকানুষ্ঠান + ছবি

তেহরান (ইকনা): লন্ডনে বসবাসরত আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে পবিত্র মহররম মাসের দ্বিতীয় দশ দিনের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

লন্ডনে মহররম মাসের দ্বিতীয় দশ দিনের শোকানুষ্ঠান + ছবি

লন্ডনে ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং লন্ডনে তাওহীদ সেন্টারের পক্ষ থেকে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এতে গতকাল বুধবার “বর্তমান বিশ্বে শোক পালনের প্রয়োজন এবং দর্শন”-এর আলোকে বক্তৃতা পেশ করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মাহমুদ রাজাভী। বক্তৃতার শেষে আহলে বাইত (আ.)এর মুসিবতের স্মরণে মর্সিয়া পাঠ করেছেন জনাব হামেদ হেশমাতী।

উক্ত মজলিশ লন্ডনে বসবাসকারী শিয়াদের অংশগ্রহণ এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি পালন করে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও লন্ডনের তাওহীদ কেন্দ্রের জুম প্ল্যাটফর্ম এবং ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

নবী করিম (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) এবং তার সাথীদের স্মরণে উক্ত শোকানুষ্ঠান ২০ আগস্ট থেকে প্রতিদিন স্থানীয় সময় ১৮:৩০ থেকে শুরু হয়েছে।   

iqna

مراسم عزاداری دهه دوم محرم در لندن برگزار شد + عکس
 
مراسم عزاداری دهه دوم محرم در لندن برگزار شد + عکس
captcha