IQNA

19:50 - September 21, 2021
সংবাদ: 3470703

রাশিয়ায় ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলা + ভিডিও

তেহরান (ইকনা): সোমবার সকালে রাশিয়ার পারম বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাশিয়ায় ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলা + ভিডিও

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালে রাশিয়ার পারম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছে।
 
রাশিয়ায় বড় ধরনের অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পারম স্টেট ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থী এ গুলি ছোড়েন। সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককালে তিনি আহত হন।
 
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই গুলির ঘটনা ঘটে। তা ছাড়া দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও বেশ কঠিন।
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছেন। তাঁর মাথায় হেলমেট, গায়ে কালো রঙের ‘ট্যাকটিক্যাল’ পোশাক। ক্যাম্পাসে হামলাকালে কেউ একজন ভিডিওটি ধারণ করেন।iqna
captcha