IQNA

17:37 - October 16, 2021
সংবাদ: 3470828

কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের বাধা

তেহরান (ইকনা): কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে রাজধানী ঢাকায় হাজার হাজার মুসল্লি বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভ পণ্ড করতে পুলিশ বাধা প্রয়োগ করেছে। 

কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের বাধা

কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে আজ রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। এসময় বিশৃঙ্খলার চেষ্টা করার দায়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
 
জাতীয় মসজিদের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে।
 
কুমিল্লায় পূজামণ্ডপে হনুমানের উরুর উপর পবিত্র কুরআন শরীফ রাখার নানা ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে বাঁধে সংঘর্ষ। দুপুরে বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
 
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কমপক্ষে ৭০ জনকে গ্রেপ্তার করেছে।   iqna
 
captcha