
তিনি বলেন, এই দলটি চায় খ্রিস্টান ও মুসলমানের মধ্যে একটি কৃত্রিম ও বানোয়াট শত্রু দাঁড় করাতে চায় যাতে নিজেকে খ্রিস্টানদের প্রকৃত রক্ষক হিসেবে তুলে ধরতে পারে। পার্সটুডে
নাসরুল্লাহ বলেন, সামরিক সংঘাত বা গৃহযুদ্ধ তাদের কাছে কোনো বিষয় নয় কারণ এ ধরণের সংঘাত বিদেশি স্বার্থ রক্ষা করবে। তারা বিদেশি শক্তির হয়েই কাজ করছে।
গত বৃহস্পতিবার বৈরুতে আদালতের সামনে বিক্ষোভের ডাক দেয় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে লেবানিজ ফোর্সেস পার্টির একদল অস্ত্রধারী অতর্কিত গুলি চালায়। এতে সাত জন নিহত ও ৬০ জন আহত হয়।
গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট এ বিক্ষোভের ডাক দেয়। ঐ বিচারকের তৎপরতাকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করেছে এই দুই সংগঠন। বিক্ষোভকারীরা তাকে আমেরিকার দাস হিসেবে অভিযুক্ত করেছেন।
গত বছরের ৪ আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় দুই শতাধিক মানুষ নিহত হন। এই বিস্ফোরণে তদন্তে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে বিচারক তারেক বিতারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। iqna