তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আহ্বানে রাষ্ট্রীয়ভাবে জুমার আগে সব মসজিদে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়।
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ নামাজের আয়োজন করেছে আমিরাত সরকার। এ বিষয়ে আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্ট বিভাগ জানায়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ অ্যান্ড আওকাফের সমন্বয়ে দেশটির সব মসজিদ ও খোলা মাঠে বৃষ্টির নামাজের ব্যবস্থা করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। 



