IQNA

17:05 - December 24, 2021
সংবাদ: 3471179

জিনজিয়াংয়ে উইঘুর নির্যাতন, পণ্য নিষিদ্ধ করলেন বাইডেন

তেহরান (ইকনা): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতন করে জোরপূর্বক কাজ করিয়ে উৎপাদন করা পণ্য নিষিদ্ধ করার একটি আইনে স্বাক্ষর করেছেন। 

জিনজিয়াংয়ে উইঘুর নির্যাতন, পণ্য নিষিদ্ধ করলেন বাইডেন
অভিযোগ রয়েছে, জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম উইঘুর জনগোষ্ঠীর ওপর চীনা নিপীড়নের কারণে বৃহস্পতিবার এই আইন প্রণয়ন করেছে মার্কিন প্রশাসন।
 
মার্কিন কংগ্রেস সদস্যদের চাপে আইনটি এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে সর্ব সম্মতভাবে পাস হয়। ওই আইনের অধীনে চীনের জিনজিয়াং থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে হলে সরবরাহকারীকে আগে প্রমাণ করতে হবে যে, পণ্যটি উৎপাদনে বাধ্যতামূলক শ্রম ব্যবহার করা হয়নি। বিশেষ করে উইঘুর মুসলিমদের সেখানে নিপীড়নের ঘটনা ঘটেনি, তা প্রমাণ সাপেক্ষে সেসব পণ্য আমদানির পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।
 
এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার দলগুলো জানিয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশে অন্তত ১০ লাখ মানুষকে বন্দিশালায় আটকে রাখা হয়েছে। তারা সবাই সংখ্যালঘু উইঘুর মুসলিম। তাদের নানা ধরনের কাজ করতে বাধ্য করা হয়।
 
যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছে চীন। 
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।
captcha