IQNA

20:38 - January 08, 2022
সংবাদ: 3471252

কুয়েতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পুনরায় মসজিদে বিধিনিষেধ জারি 

তেহরান (ইকনা): সংক্রমণের বৃদ্ধি এবং নতুন ওমিক্রন বৈকল্পিকের কারণে কুয়েত মসজিদ এবং বিয়ের অনুষ্ঠানে করোনার বিভিন্ন বিধিনিষেধ পুনরায় আরোপ করেছে।

কুয়েতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পুনরায় মসজিদে বিধিনিষেধ জারি 

দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ফরিদ এমাদি এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশে বাড়তে থাকা দৈনিক সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই এই নির্দেশ জারি করেছে মন্ত্রণালয়।
 
আয়তন ও জনসংখ্যার অনুপাতে গত দুই বছরের মহামারিতে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম। দেশটির জনসংখ্যা ৪৩ লাখ ৬৬ হাজার ৮৮। মহামারির দুই বছরে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ লাখ ২৫ হাজার ৪৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৯ জনের।  iqna
captcha