IQNA

20:02 - January 30, 2022
সংবাদ: 3471361

আমিরাত সফরে ইসরাইলের প্রেসিডেন্ট

তেহরান (ইকনা): আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সাথে এক বৈঠকে ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ ইয়েমেনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতের উপর ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে।

আমিরাত সফরে ইসরাইলের প্রেসিডেন্ট
এই বৈঠকে, তিনি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরাপত্তা বজায় রাখতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইহুদিবাদী শাসকদের সমর্থনের উপর জোর দিয়েছে।
 
ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর তিনি এই সফর করছেন।
 
সংযুক্ত আরব আমিরাতে রওয়ানা দেয়ার আগে হারজগ জানান, আবু ধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন এবং সেখানে অবস্থানকালে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হবে। হারজগ দাবি করেন, তিনি পুরো অঞ্চলের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে যাচ্ছেন।   
 
হারজগ এমন সময় এই শান্তির বার্তা বহনের দাবি করছেন যখন সংযুক্ত আরব আমিরাত দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন ও বর্বরতা বাড়িয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি ঘোষণা করেছে যে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে এগিয়ে আসতে পারে ইসরাইল। এছাড়া, গত ১৮ জানুয়ারি ইসরাইল আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোহিতা দেয়ার প্রস্তাব দিয়েছিল।  iqna
captcha