IQNA

লেস্টারে মুসলিম নারীদের শিল্পকর্ম প্রদর্শনী

20:52 - March 22, 2022
সংবাদ: 3471589
লেস্টারে মুসলিম নারীদের শিল্পকর্ম প্রদর্শনী
তেহরান (ইকনা): গতকাল ২২ মার্চ মঙ্গলবার ইংল্যান্ডের লেস্টার শহরে মুসলিম নারীদের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। লেস্টার সিটি সেন্টারের ভেলভোয়ার আর্ট গ্যালারিতে প্রদর্শনীটি আগামী ২৬ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রদর্শনীটি এরই মধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এতে অংশ নিয়েছেন ১০ জন নারী শিল্পী।
তাঁদের লক্ষ্য সমসাময়িক ইসলামী শিল্পের বিস্তৃত অঙ্গন তুলে ধরতে চান। আয়োজকরা বলছে, প্রদর্শনীতে আরবি ক্যালিগ্রাফি, ইসলামিক জ্যামিতিক কারুকাজ, সূচিকর্ম, কাপড়ের কাজ, বিমূর্ত চিত্রসহ ইসলামী শিল্পের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।
 
প্রদর্শনীটি মূলত লেস্টারের শিল্পী ও কিউরেটর সাজিয়া উসমানের পরিকল্পনা। তিনি জানান, তিনি এমন শিল্পীদের বেছে নিয়েছেন। কেননা তারা তাদের কর্মজীবনে প্রবেশ ও এগিয়ে যেতে বাধার মুখে পড়েছিল। তিনি বলেন, আমার উদ্দেশ্য ছিল লেস্টারের শিল্পজগতে সমসাময়িক ইসলামী শিল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষত যখন সৃজনশীল নারীরা তার প্রতিনিধিত্ব করে। 
 
সাজিয়া মনে করেন, এটি লেস্টারে মুসলিম নারী শিল্পীদের প্রথম প্রদর্শনী। তিনি আরো বলেন, আমার লক্ষ্য হলো এমন শিল্পী ও তাদের কর্মকে বিভিন্ন ক্ষেত্রে স্থান করে দেওয়ার মাধ্যমে বাধাগুলো ভেঙে ফেলা ও পরিস্থিতি স্বাভাবিক করা।
 
সূত্র : বিবিসি ডটকম
 
 
captcha