IQNA

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের ৩ যুবকের শাহাদাত/ হামাস ও ইসলামি জিহাদের প্রতিক্রিয়া

18:07 - April 02, 2022
সংবাদ: 3471649
তেহরান (ইকনা): ইসরাইলি দখলদার বাহিনী পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে ফিলিস্তিনের তিন তরুণকে শহীদ করেছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হামাস এবং ইসলামি জিহাদ। 

দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন আরও তিন ফিলিস্তিনি। আজ (শনিবার) ভোরে বর্ণবাদী সেনারা পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে ঐ তিন ফিলিস্তিনি যুবককে লক্ষ্য করে গুলি ছুড়লে তারা শহীদ হন।

 

গুলি করার পর গুলিবিদ্ধ ফিলিস্তিনিদের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি, তারা জীবিত আছেন কি না তা নিশ্চিত হতে জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে যেতে চাইলে সে অনুমতি দেওয়া হয়নি।

 

রেড ক্রিসেন্ট সোসাইটির কোনো গাড়ি ও স্বাস্থ্যকর্মীকে ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় তারা। একটি সূত্র জানিয়েছে, শহীদ ফিলিস্তিনিদের পবিত্র মৃতদেহ হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছে পাষণ্ড ইসরাইলি সেনারা।

 

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছেন, শহীদ তিন জনই ইসলামি জিহাদ আন্দোলনের কুদস ব্রিগেডের সদস্য। তাদের বয়স ত্রিশের মধ্যে। দুই জনের বাড়ি জেনিনে, অপর ব্যক্তি তুলকারমের বাসিন্দা ছিলেন।

 

ইসরাইলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা সম্প্রতি ইসরাইলিদের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে। গত কয়েক দিনে ফিলিস্তিনিদের শাহাদাৎপিয়াসী হামলায় বেশ কয়েক জন ইসরাইলি দখলদার প্রাণ হারিয়েছে। iqna

captcha