
পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে বিশ্বের কোটি মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পবিত্র রমজান উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাসচিব এ শুভেচ্ছা জানান।
জাতিসংঘ মহাসচিব বলেন, এই মাস সহানুভূতি ও অনুকম্পার মাস। গভীর চিন্তা ও শিক্ষা নেওয়ার মাস।একে অপরের কাছে আসার এবং পারস্পরিক সহানুভূতির একটি সুযোগ এই মাস।
ভিডিও বার্তায় গুতেরেস বলেছেন, "প্রতি রমজান মাসে আমি ইসলামিক দেশগুলিতে ভ্রমণ করি এবং মুসলমানদের সাথে সংহতি জানিয়ে রোজা রাখি ও তাদের সাথে ইফতার করি।"
তিনি যোগ করেছেন: "দুর্ভাগ্যবশত, করোনা মহামারী এটিকে অসম্ভব করে তুলেছে, কিন্তু এই বছর এই ঐতিহ্য আবার চালু করতে পেরে আমি খুশি"।
গুতেরেস আরও বলেন: "দুঃখ ও কষ্টের এই দিনে, আমার মন এবং হৃদয় যুদ্ধ, বাস্তুচ্যুত এবং ভয়ের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির সাথে আছে।"
তিনি পবিত্র কুরআনের সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াত উল্লেখ করে বলেন:
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
“হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও।“ৰ
আল্লাহ আমাদেরকে গোত্র ও জাতির আকারে সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপরকে জানতে পারি।
ভিডিও বার্তার শেষে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন: “আসুন আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একসাথে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলি,”। iqna