
পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, বিজাতীয় শক্তির হস্তক্ষেপের বাইরে থেকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে হবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা কখনোই এই অঞ্চলের মুসলমানদের বিশেষকরে ইরাকিদের মঙ্গল চায় না। এটা এখন সবার কাছেই স্পষ্ট বিজাতীয়রা সব সময় নিজেদের স্বার্থ ও আধিপত্যের জন্যে কাজ করছে। অনেক আগেই ইরানের সর্বোচ্চ নেতা এই বাস্তবতার কথা তুলে ধরেছিলেন। সময়ের পরিক্রমায় তা এখন সবার সামনেই স্পষ্ট।
রায়িসি আরও বলেন, যেসব দেশ আমেরিকা ও ইসরাইলের আধিপত্যকামী লক্ষ্য-উদ্দেশ্যকে উপেক্ষা করবে তারা জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হবে।
ইরাকের স্বাধীনতা ও নিরাপত্তাকে ইরান অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানান ইরানের প্রেসিডেন্ট।
এ সময় ইরাকের পেসিডেন্ট বারহাম সালিহ দুই দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে দুই দেশের মানুষই উপকৃত হবে। iqna