IQNA

রমযানের সংগীত + ভিডিও

1:08 - April 28, 2022
সংবাদ: 3471773
রমযানের সংগীত + ভিডিও
তেহরান (ইকনা): মাহে রমযান বছরের বাকি এগার মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক।

এই বরকতময় মাসকে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা ধর্মীয় সংস্কৃতিতে পালন করে থাকেন।
পবিত্র রমজানকে ঘিরে “হাল্লাল হিলালু ইয়াযুফ্ফুহূ শা'বানূ” বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান। 
আরবী থেকে বাংলায় অনুদিত এই ইসলামী সংগীতটি ভিডিও সহকারে “ইকনা”র দর্শনার্থীদের জন্য পেশ করা হল: 
 
 
 
হাল্লাল হিলালু ইয়াযুফ্ফুহূ শা'বানূ
( আকাশে রমযানের )ঐ নতুন চাঁদ উঠেছে যারে সাদরে বরণ করেছে শাবান্
 
ফাতাযাইয়ানাত্ বিজামালিহিল্ আক্ওয়ানূ
অত:পর তার সৌন্দর্যে সুশোভিত হয়েছে গোটা বিশ্ব জাহান্
 
ওয়া মা দ্ব ইয়ুআযযিনু ফিদ্ দুনা মুতাআল্লিক্বান্
কাছ থেকে ( রমযানের ) উজ্জ্বল  চাঁদ দিচ্ছে এ শুভ বার্তা যে
 
বুশরাকুমু ক্বদ্ জাআকুম্ রমা দ্বনূ
তোমাদের কাছে আবারও ফিরে এসেছে রমযান্
 
রমা দ্বনু তাজাল্লা ওয়াবতাসামা
 রমযান এসে ঐ স্মিত হাসি হেসেছে 
 
ত্বূবা লিল্ আব্দে ইযাঘ্তানামা 
ঐ বান্দার তরে সুসংবাদ যে তা গণীমত হিসেবে সদ্ব্যবহার করেছে।
 
ফাল্ খইরু ওয়াফীরুন্ ইন্ সুরিমা
এ মাসেই যে আছে অজস্র কল্যাণ।
 
ইয়ুঞ্জিল মাথূমা মিনান্ নারি
এ মাস যে পাপীকে দেয় দোযখের  আগুন থেকে মুক্তি 
 
ইয়া নাসীমাস সাহারি
হে ভোরের ( ফজরের ) মৃদুমন্দ সমীরণ 
 
ইয়া দ্বিয়া আল বাদরি
হে পূর্ণ শশীর প্রভা ও দ্যুতি
 
ইমলাঊ লী সদরী মিন সানা রমা দ্বন্
রমযানের জ্যোতি দিয়ে কর তোমরা আলোকিত মোর অন্তর ও প্রাণ 
 
রমা দ্বন্ রমা দ্বন্ 
রমযান রমযান
 
রমা দ্বনু ইয়া হাবীব
রমযান হে হাবীব্ ( প্রিয় বন্ধু সুহৃদ )
 
রমা দ্বন্ রমা দ্বন্ 
রমযান রমযান 
 
লাইতাকা দওমান্ ক্বরীব্
হায় যদি চিরকাল থাকতে  (মোদের সাথে ) তুমি !
 
অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
২৫ রমযান , ১৪৪৩ হি.
captcha