IQNA

18:33 - May 02, 2022
সংবাদ: 3471799

মসজিদুল হারামে ঈদুল ফিতরের নামাজ + ছবি

তেহরান (ইকনা): পবিত্র মসজিদুল হারামের আঙিনায় হাজার হাজার হাজীর উপস্থিতিতে আজ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মসজিদুল হারামে ঈদুল ফিতরের নামাজ + ছবি
ইসলামের সম্মানিত স্থান মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির দুই বছর পর অনুষ্ঠিত ঈদের নামাজে মুসল্লিদের প্রচণ্ড ভিড় ছিল।
 
সোমবার (২ মে) রমজান মাসের ত্রিশ রোজার পর মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ঈদের নামাজ হয়। মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজের ইমাম ছিলেন শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।
 
মসজিদুল হারামে ঈদের জামাতে অংশ নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানসহ দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।  
 
এদিকে মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজের ইমামতি করেন শেখ আলি হুজাইফি। তাতে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ ও ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন খালিদ আল ফয়সাল ঈদের জামাতে অংশ নেন।  
 
গত বছর, সামাজিক দূরত্বের কারণে সীমিত সংখ্যক হাজীদের উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছিল এবং তার এক বছর আগে ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র পবিত্র মসজিদের স্টাফ এবং হেফাজতকারীদের জন্য অনুমোদিত ছিল। iqna
 
 

 

captcha