IQNA

19:48 - August 19, 2022
সংবাদ: 3472319

মুক্তিপ্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদের স্বদেশ প্রত্যাবর্তন

তেহরান (ইকনা): যেভাবে তারা জনগণের উষ্ণ বিদায়ী সম্বর্ধনার মধ্য দিয়ে বাতিলের (মিথ্যা) বিরুদ্ধে হক্কের (সত্য) রণাঙ্গনে গিয়েছিলেন ঠিক তেমনি মুক্তি প্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদেরকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে জন্মভূমিতে তাদের বীরদর্পে প্রত্যাবর্তনকে স্বাগতম ও খোশ আমদেদ জানায় ইরানী জনগণ ১৭ জুলাই ১৯৯০ ।

মুক্তিপ্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদের স্বদেশ প্রত্যাবর্তন

যেভাবে তারা জনগণের উষ্ণ বিদায়ী সম্বর্ধনার মধ্য দিয়ে বাতিলের (মিথ্যা) বিরুদ্ধে হক্কের (সত্য) রণাঙ্গনে গিয়েছিলেন ঠিক তেমনি মুক্তি প্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদেরকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে জন্মভূমিতে তাদের বীরদর্পে প্রত্যাবর্তনকে স্বাগতম ও খোশ আমদেদ জানায় ইরানী জনগণ ১৭ জুলাই ১৯৯০ ।
১৭ জুলাই ১৯৯০ ( ২৬ মোরদাদ, ১৩৬৯ ) মুক্তি প্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদের স্মৃতিবিজড়িত স্বদেশ প্রত্যাবর্তন দিবস মুবারক। কুয়েত আক্রমণ ও জবর দখল করার পর ইরানের আক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য ইরাকের ডিক্টেটর সাদ্দাম অপ্রত্যাশিতভাবে এবং কোনো ধরণের পূর্ব শর্ত আরোপ করা ছাড়াই ইরানী যুদ্ধবন্দীদেরকে একতরফা মুক্তি দেয় । এ ভাবে মুক্তি পেয়ে বিজয়ী বীরবেশে ও জনতার উষ্ণ সম্বর্ধনার মধ্য দিয়ে তাদের স্বদেশ প্রত্যাবর্তন যেন সে দিন ( ১৭ জুলাই ১৯৯০ ) বহু বছর ধরে দীর্ঘ প্রতীক্ষার পর কেনানে হযরত ইয়াকূবের ( আ) কাছে হারিয়ে যাওয়া হযরত ইউসুফের (আ) প্রত্যাবর্তনের ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়!!

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha