তেহরান (ইকনা): প্রতি বছরের ন্যায় এ বছরেও আরবাইনের পদযাত্রাদের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য ইরাকের কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

এসকল পদক্ষেপের মধ্যে জিয়ারতকারীদের নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা সেবা প্রদান, থাকার ব্যবস্থা এবং আপ্যায়নের ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইমাম হুাসইনের (আ.) আরবাইনের প্রাক্কালে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ জিয়ারতকারী নাজাফে উপস্থিত হয়েছেন। এইসকল জিয়ারতকারী নাজাফ থেকে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারত এবং শোক পালনের জন্য পায়ে হেটে নাজাফ থেকে কারবালার উদ্দেশে রওয়ানা হয়েছেন। 4082865