IQNA

0:03 - September 10, 2022
সংবাদ: 3472432

রাশিয়ার মুসলিমদের খেজুর উপহার দিলেন সৌদি বাদশাহ

তেহরান (ইকনা): সম্প্রতি রাশিয়ার দারুল ইফতা ও বিভিন্ন মুসলিম সংস্থার কাছে সৌদি বাদশাহর উপহারের খেজুর হস্তান্তর করেছে।

রাশিয়ার মুসলিমদের খেজুর উপহার দিলেন সৌদি বাদশাহ
রাশিয়ার মুসলিমদের জন্য উন্নতমানের ৫০ টন খেজুর উপহার পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত ৬ সেপ্টেম্বর সৌদি রাষ্ট্রদূত আবদুর রহমান বিন সুলাইমান আল আহমদ রাশিয়ার মুসলিমদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দারুল ইফতা ও বিভিন্ন মুসলিম সংস্থার কাছে তা হস্তান্তর করেন। এ ছাড়া মক্কার কিং ফাহাদ কমপ্লেক্সে মুদ্রিত পবিত্র কোরআনের অনেক কপিও উপহার হিসেবে দেওয়া হয়। রুশ মুসলিম সংস্থার প্রধান মুফতি রাবি আইনুদ্দিন ও বিভিন্ন ইসলামী সংস্থার প্রতিনিধিরা এসব উপহারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
 
 
সহযোগিতামূলক এসব কাজে সার্বিক তত্ত্বাবধান করে সৌদি সরকারের সেবামূলক প্রতিষ্ঠান কিং সালমান এইড অ্যান্ড রিলিফ সেন্টার।
সূত্র : আরব নিউজ
captcha