
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের আদালতে চলমান খাসোগজি হত্যামামলার অভিযুক্তদের তালিকা থেকে প্রিন্স সালমানের নাম বাদ দেওয়া হবে। সাংবাদিক জামাল খাসোগি সৌদি আরবের শাসক পরিবারের কট্টর সমালোচক ছিলেন।
প্রিন্স সালমানকে দায়মুক্তি দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন খাসোগজির বাগদত্তা হাতিস চেঙ্গিজ। তিনি টুইটে বলেছেন, জামাল আজ আবারও মারা গেল। আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে হয়ত বিচারের আশার আলো দেখব। কিন্তু আবারও অর্থই জিতল।
২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর সৌদি ঘাতকদলের হাতে নিহত হন জামাল খাসোগজি। হত্যার পর তার মরদেহ এসিড প্রয়োগ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। ওই ঘটনায় মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়।