IQNA

‘তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করে গেছেন’

ইসরাইলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারনা শহীদ সোলাইমানির: হিজবুল্লাহ

17:23 - January 17, 2023
সংবাদ: 3473183
তেহরান (ইকনা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারনা প্রথম উত্থাপন করেছিলেন ইরানের সন্ত্রাস-বিরোধী শহীদ কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি। তিনি তার পরিকল্পনা চূড়ান্ত করে তার বাস্তবায়নও করে গেছেন।
হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মাহমুদ কামাতি এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আজ নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার নিয়ে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার যে প্রস্তুতি নিতে পেরেছে তা শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রচেষ্টা ও উদ্যোগে সম্ভব হয়েছে।
 
কামাতি রোববার বৈরুতে এক বক্তব্যে আরো বলেন, “শহীদ সোলাইমানি ইসরাইলকে ঘিরে ফেলতে চেয়েছিলেন এবং তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করে গেছেন। লেবানন ও গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা একান্তই জেনারেল সোলাইমানির।”
 
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।
 
মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস [দায়েশ] নির্মূলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেনারেল সোলাইমানি। পার্সটুডে
captcha