IQNA

অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া জীবন-জীবিকা ও গৃহকল্যাণের বাস্তব সমস্যার সমাধান সম্ভব নয়

16:05 - January 31, 2023
সংবাদ: 3473262
তেহরান (ইকনা): হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী বিজ্ঞান-ভিত্তিক কোম্পানির উদ্যোক্তা এবং উৎপাদকদের সাথে অনুষ্ঠিত এক সমাবেশে গুরুত্বারোপ করে বলেছেন: দারিদ্র্য দূর করা এবং জনগণের জীবন-জীবিকার সমস্যা সমাধান এবং তাদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যতীত নিরাময় করা যায় না। সকল কর্মকর্তা এবং ব্যবস্থাপক, বুদ্ধিবৃত্তিক এবং আর্থিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যেকোনো দেশের অবস্থার উন্নতি মূলত ঐ দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত। যখন একটি দেশের মুদ্রা দুর্বল হয় এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা হ্রাস পায়, তখন আজকের বিশ্বে ঐ দেশের বিশ্বাসযোগ্যতা ও অবস্থান নিচে নেমে যায়। বিশ্বে দেশের অবস্থান অক্ষুণ্ণ রাখতে অর্থনৈতিক সমৃদ্ধি জরুরি।
 
বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কোম্পানির কর্মকর্তা এবং একদল পণ্য উৎপাদনকারী ও উদ্যোক্তা সোমবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন।
 
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দক্ষ তরুণ জনশক্তি থাকা প্রতিটি দেশের জন্য গৌরবের, কিন্তু বেকার থেকে গেলে তা ঐ দেশের জন্য লজ্জার। সরকারকে তরুণদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে।
 
তিনি বলেন, বিশ্বে ইরানের পণ্যকে রপ্তানি খাতে প্রতিযোগিতা করার পর্যায়ে উন্নীত করতে হবে অর্থাৎ পণ্যের গুণমান বৃদ্ধি করতে হবে এবং পণ্যের মূল্য কমাতে হবে। যেসব কাজ খুব জরুরি তার মধ্যে এটি হলো একটি।
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, আপনাকে অবশ্যই এমন কিছু করতে হবে যাতে তারা আপনাকে অন্য দেশের নামে ইরানি পণ্য বিক্রি করতে বাধ্য করতে না পারে। লিখুন 'ইরানে তৈরি'। ইংরেজিতে 'মেড ইন ইরান' লিখবেন না।  'ইরানে তৈরি' কথাটি ফার্সি হরফে লিখুন। 4118260
captcha